একটি নমস্কারে, প্রভু
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে॥
ঘন শ্রাবণমেঘের মতো রসের ভারে নম্র নত
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক্ তব ভবনদ্বারে॥
নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে।
হংস যেমন মানসযাত্রী তেমনি সারা দিবসরাত্রি
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ-পারে॥
Transliteration in English
Ekti namoskare probhu, ekti namoskare Sakol deho lutiye poruk tomar e songsare. Ghano shraabonmegher moto raser bhaare namro nato Ekti namoskare, probhu, ekti namoskare Somosto mon poriya thaak tabo bhabhonodwaare. Naana surer aakul dhaara milye diye aatmohaara Ekti namoskare, probhu, ekti namoskare Somosto gaan samapto hok nirob paarabare. Hangso jemon maanosojaatri temni saara dibasoraatri Ekti namoskare, probhu, ekti namoskare Somosto praan ure choluk mohAamaron-paare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“একটি নমস্কারে, প্রভু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে॥
ঘন শ্রাবণমেঘের মতো রসের ভারে নম্র নত
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।