হেরি অহরহ তোমারি
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে,
কত রূপ ধরে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে
হে। সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
পল্লবদলে শ্রাবণধারায় তোমারি বিরহ বাজে হে। ঘরে
ঘরে আজি কত বেদনায় তোমারি গভীর বিরহ ঘনায় কত
প্রেমে হায়, কত বাসনায়, কত সুখে দুখে কাজে হে। সকল
জীবন উদাস করিয়া কত গানে সুরে গলিয়া ঝরিয়া
তোমার বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে।
Transliteration in English
Heri ahoraho tomari biroho bhubane bhubane raaje hey, Kato rup dhore kaanone bhudhare aakashe saagore saaje hey. Saaraa nishi dhori taaray taaray animesh chokhe nirabe dnaaray, Palyabadole shraabanodhaaray tomari biraho baaje hey. Ghare ghare aaji kato bedonay tomari gobhiro biraho ghanay, Kato prem haay, kato basonay, kato sukhe dukhe kaaje hey. Sakal jibon udaas koriya kato gaane sure goliya jhoriya Tomar biraho utthichhe bhoriya aamar hiyar maajhe hey.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হেরি অহরহ তোমারি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে,
কত রূপ ধরে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে
নিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
পল্লবদলে শ্রাবণধারায় তোমারি বিরহ বাজে হে। ঘরে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।