জানি তোমার অজানা

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে।
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গো—
তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে।
চির নিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী—
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গো—
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে।

Transliteration in English

Jaani tomar ajana naahi go    ki aachhe aamar mone.
Aami gopon korite chaahi go,    dhara pore dunayone.
Ki bolite paachhe ki boli
Taai dure chole jaai keboli,
Pathopashe din baahi go -
Tumi dhekhe jaao aankhikone ki aachhe aamar mone.
Chironishithotimiro gahone    aahche mor pujabedi -
Chokito haasir dahone    se timir daao bhedhi.
Bijono dibaso-raatya
Kaate    dheyaner maala gnaathiya,
Aanmone gaan gaahi go -
Tumi shune jaao khanekhane   ki aachhe aamar mone.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“জানি তোমার অজানা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“জানি তোমার অজানা” গানটি শুরু হয়:

জানা নাহি গো কী আছে আমার মনে।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে।
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলই,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“জানি তোমার অজানা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“জানি তোমার অজানা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“জানি তোমার অজানা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“জানি তোমার অজানা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান