হৃদয়ে রাখো গো
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার।
এসো মা করুণারানী, ও বিধুবদনখানি হেরি
হেরি আঁখি ভরি হেরিব আবার। এসো
আদরিনী বাণী, সমুখে আমার।
মৃদু মৃদু হাসি হাসি বিলাও অমৃতরাশি,
আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা—
তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা।
বসন্তের বনবালা অতুল রূপের ডালা,
মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার—
ঘুচাও মনের মোর সকল আঁধার।
অদর্শন হলে তুমি ত্যেজি লোকালয়ভুমি
অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে।
হেরে মোরে তরুলতা বিষাদে কবে না কথা,
বিষণ্ন কুসুমকুল বনফুলবনে।
‘হা দেবী’ ‘হা দেবী’ বলি গুঞ্জরি কাঁদিবে অলি,
ঝরিবে ফুলের চোখে শিশির-আসার—
হেরিব জগত শুধু আঁধার— আঁধার।
Transliteration in English
Hridaye raakho go debi, charon tomar Eso ma korunaranee, O bidhubadanokhaani Heri heri aankhi bhori heribo aabar. Eso aadorinee bani, sumukhe aamar. Mridu mridu haasi haasi bilao amritoraashi, Aaloy korechho aalo jyotiprotima - Tumi go labanyolata , murti-modhurima. Basonter bonobala atul ruper daala, Maayar mohini meye bhaaber aadhar - Ghuchhao moner mor sakol aandhar. Adarshan hole tumi tyaji lokaloybhumi Abhaga berabe knede gahane gahane. Here more torulata bishade kabe na katha, Bishanno kusumokul bonophulobone 'Ha debi' 'ha debi' boli gunjori knaadibe oli, Jhoribe phuler chokhe shishir-aasar - Heribo jagot shudhu aandharaandhar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হৃদয়ে রাখো গো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার।
এসো মা করুণারানী, ও বিধুবদনখানি হেরি
হেরি আঁখি ভরি হেরিব আবার। এসো
আদরিনী বাণী, সমুখে আমার।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।