দাও হে আমার
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
দাও হে আমার ভয় ভেঙে দাও।
আমার দিকে ও মুখ ফিরাও॥
কাছে থেকে চিনতে নারি, কোন্ দিকে যে কী নেহারি,
তুমি আমার হৃদ্বিহারী হৃদয়-পানে হাসিয়া
চাও॥ বলো আমায় বলো কথা, গায়ে আমায় পরশ
করো। দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি
তুলে ধরো। যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে—
হাসি মিছে, কান্না মিছে— সামনে এসে এ ভুল ঘুচাও॥
Transliteration in English
Daao hey aamar bhoy bhenge daao Aamar dike o mukh phirao. Kaachhe theke chinte naari, kon dike je ki nehari, Tumi aamar hridbihari hridaypaane haasiya chaao. Balo aamay balo katha, gaaye aamar parosh karo. Dokkhino haat baariye diye aamay tumi tule dharo. Ja bujhi sab bhul bujhi hey, ja khnuji sab bhul khnuji hey - Haasi michhe, kaanna michhe, saamne ese e bhul ghuchao.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দাও হে আমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দাও হে আমার ভয় ভেঙে দাও।
আমার দিকে ও মুখ ফিরাও॥
কাছে থেকে চিনতে নারি, কোন্ দিকে যে কী নেহারি,
তুমি আমার হৃদ্বিহারী হৃদয়-পানে হাসিয়া
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।