তুমি আমায় ডেকেছিলে
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,
তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে।
কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে। আমার
ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে।
লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,
বাণী সে তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা— এল
আমার ক্লান্ত হাতে ফুল-ঝরানো শীতের রাতে
কুহেলিকায় মন্থর কোন্ মৌন সমীরণে।
তখন দুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে।
Transliteration in English
Tumi aamay dekechhile chhutir nimontrone, Tokhon chhile bahu dure kiser anweshane. Kule jakhan elem phire takhan astoshikhar shire Chaailo robi shesh chaawa taar kanak chnaapar bone. Aamar chhuti phuriye gechhe kakhan onyomone. Likhon tomar binisutor shiuli phulermaala, Baani je taar sonay-chnowa oruno aaloy dhaala – Elo aamar klaanto haate phul jhorano shiter raate Kuhelikay montharo kon mouna samirone Takhon chhuti phuriye gechhe kakhan onyomone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তুমি আমায় ডেকেছিলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,
ন্বেষণে।
স্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে। আমার
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।