ইহাদের করো আশীর্বাদ
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ইহাদের করো আশীর্বাদ।
ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ। এই
হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আঁধার প্রমাদ,
ইহাদের কাছে ডেকে বুকে রেখে, কোলে রেখে,
তোমরা করো গো আশীর্বাদ।
বলো, ‘সুখে যাও চলে ভবের তরঙ্গ
দ’লে, স্বর্গ হতে আসুক
বাতাস— সুখ দুঃখ কোরো হেলা, সে কেবল ঢেউখেলা
নাচিবে তোদের চারিপাশ।’
Transliteration in English
Ihaader karo aashirbad. Dharay utthichhe phuti khudro praanguli, nandaner enechhe songbad. Ei haasimukhguli haasi paachhe jaay bhuli, Paachhe ghere aandhar promad, Ihaader kaachhe deke buke rekhe, kole rekhe, Tomra karo go aashirbad. Bolo, 'Sukhe jaao chole bhober tarongo dole Swargo hote aasuk baatas – Sukh duhkho koro na hela, se kebol dheukhela Naachibe toder chaaripash.'
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ইহাদের করো আশীর্বাদ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ইহাদের করো আশীর্বাদ।
ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ। এই
হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আঁধার প্রমাদ,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।