জাগো নির্মল নেত্রে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে,
জাগো অন্তরক্ষেত্রে মুক্তির অধিকারে॥
জাগো ভক্তির তীর্থে পূজাপুষ্পের ঘ্রাণে,
জাগো উন্মুখচিত্তে, জাগো অম্লানপ্রাণে,
জাগো নন্দননৃত্যে সুধাসিন্ধুর ধারে,
জাগো স্বার্থের প্রান্তে প্রেমমন্দিরদ্বারে॥
জাগো উজ্জ্বল পুণ্যে, জাগো নিশ্চল আশে,
জাগো নিঃসীম শূন্যে পূর্ণের বাহুপাশে।
জাগো নির্ভয়ধামে, জাগো সংগ্রামসাজে,
জাগো ব্রহ্মের নামে, জাগো কল্যাণকাজে,
জাগো দুর্গমযাত্রী দুঃখের অভিসারে,
জাগো স্বার্থের প্রান্তে প্রেমমন্দিরদ্বারে॥
Transliteration in English
Jaago nirmalo netre raatrir paropaare, Jaago antarokhetre muktir odhikare. Jaago bhoktir tirthe pujapushper ghraane, Jaago unmukhochitte, jaago amlanopraane, Jaago nandanonritye sudhasindhur dhaare, Jaago saarther praante premomondirodwaare. Jaago ujyol punye, jaago nischal aase, Jaago nihsimo shunye purner baahupaashe. Jaago nirbhoyodhaame, jaago sangramosaaje, Jaago brahmer naame, jaago kolyankaaje, Jaago durgamojaatri dukkhero obhisaare, Jaago saarther praante premomondirodwaare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জাগো নির্মল নেত্রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে,
ধিকারে॥
জাগো ভক্তির তীর্থে পূজাপুষ্পের ঘ্রাণে,
ম্লানপ্রাণে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।