জানি গো, দিন যাবে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
জানি গো, দিন যাবে এ দিন যাবে।
একদা কোন্ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে॥
পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু,
আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে—
তবুও দিন যাবে এ দিন যাবে॥
তোমার কাছে আমার এ মিনতি
যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন
আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।
কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা,
পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি—
তোমার কাছে আমার এই মিনতি॥
সাঙ্গ যবে হবে ধরার পালা
যেন আমার গানের শেষে থামতে পারি শমে এসে—
ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা। এই
জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে,
পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা—
সাঙ্গ যবে হবে ধরার পালা॥
Transliteration in English
Jaani go, din jaabe e din jaabe. Ekoda kon belasheshe molin robi korun hese Shesh bidayer chaawa aamar mukher paane chaabe. Pather dhaare baajbe benu, nodir kule chorbe dhenu, Aanginate khelbe shishu, paakhira gaan gaabe - Tobuo din jaabe e din jaabe. Tomar kaachhe aamar e minoti Jaabar aage jaani jeno aamay dekechhile keno Aakash-paane nayon tule shymol bosumoti. Keno nishar nirabota shuniechhilo taarar katha, Parane dheu tulechhilo keno diner jyoti - Tomar kaachhe aamar ei minoti. Saango jabe habe dharar paala Jeno aamar gaaner sheshe thaamte paari shome ese - Chhayti ritur phule phale bhorte paari daala Ei jibaner aalokete paari tomay dekhe jete, Poriye jete paari tomay aamar galar maala - Saango jabe habe dharer paala.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জানি গো, দিন যাবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জানি গো, দিন যাবে এ দিন যাবে।
একদা কোন্ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে॥
পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।