জানি তোমার অজানা
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে।
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গো—
তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে।
চির নিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী—
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গো—
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে।
Transliteration in English
Jaani tomar ajana naahi go ki aachhe aamar mone. Aami gopon korite chaahi go, dhara pore dunayone. Ki bolite paachhe ki boli Taai dure chole jaai keboli, Pathopashe din baahi go - Tumi dhekhe jaao aankhikone ki aachhe aamar mone. Chironishithotimiro gahone aahche mor pujabedi - Chokito haasir dahone se timir daao bhedhi. Bijono dibaso-raatya Kaate dheyaner maala gnaathiya, Aanmone gaan gaahi go - Tumi shune jaao khanekhane ki aachhe aamar mone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জানি তোমার অজানা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জানা নাহি গো কী আছে আমার মনে।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে।
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলই,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।