যখন তুমি বাঁধছিলে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা—
বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা॥
এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে
মনে আজকে আমার তারে তারে শুনাও সে
বারতা॥ আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে
বাতি। দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান
পাতি। বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়,
সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা॥
Transliteration in English
Jakhon tumi bnaadhchhile taar se je bisham byatha - Baajao beena, bhulao bhulao sakol dukher katha. Etodin ja sangopane chhilo tomar mone mone Aajke aamar taare taare shunao se baarota. Aar bilambo koro naa go, oi je nebe baati. Duware mor nishithini royechhe kaan paati. Bnaadhle je sur taaray taaray antabihin ognidhaaray, Sei sure mor baajao praane tomar byakulata.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যখন তুমি বাঁধছিলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা—
বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা॥
এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে
মনে আজকে আমার তারে তারে শুনাও সে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।