তুমি সন্ধ্যার মেঘমালা

দেখা হয়েছে: 14

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা—
তুমি আমারি, তুমি আমারি,
মম অসীমগগনবিহারী।
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া—
তুমি আমারি, তুমি আমারি,
মম বিজনজীবনবিহারী।
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে,
অয়ি মুগ্ধনয়নবিহারী। মম
সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে—
তুমি আমারি, তুমি আমারি,
মম জীবনমরণবিহারী।

Transliteration in English

Tumi sondharo meghomaala, tumi aamar saadhero sadhona,
Mamo shunyogagonbihari.
Aami aapon moner madhuri mishaye tomare korechhi rachona -
Tumi aamari, tumi aamari,
Mamo asimogagonobihari.
Mamo hridayoraktorage tabo charono diyechhi raangiya,
Oyi sondhyaswaponobihari.
Tabo adhoro enkechhi sudhabishe mishe mamo sukhodukho bhaangiya -
Tumi aamari, tumi aamari,
Mamo bijanojibanobihari.
Mamo moher swapono-anjano tabo nayone diyechhi paraye,
Oyi mugdhonayonobihari.
Mamo sangito tabo ange ange diyechhi jaraye jaraye -
Tumi aamari, tumi aamari,
Mamo jibanomaronobihari.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি সন্ধ্যার মেঘমালা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি সন্ধ্যার মেঘমালা” গানটি শুরু হয়:

তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা—
তুমি আমারি, তুমি আমারি,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি সন্ধ্যার মেঘমালা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি সন্ধ্যার মেঘমালা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি সন্ধ্যার মেঘমালা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি সন্ধ্যার মেঘমালা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান