জড়ায়ে আছে বাধা
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই—
ছাড়াতে গেলে ব্যথা বাজে।
মুক্তি চাহিবারে তোমার কাছে
যাই, চাহিতে গেলে মরি
লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম,
এমন ধন আর নাহি যে তোমা-সম,
তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা
ফেলিয়া দিতে পারি না যে।
তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া,
মরণ আনে রাশি রাশি—
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি
তবুও তাই ভালোবাসি।
এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি,
কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,
আমার ভালো তাই চাহিতে যবে যাই
ভয় যে আসে মনোমাঝে।
Transliteration in English
Joraye aachhe baadha, chhaaraye jete chaai, Chhaarate gele byatha baaje. Mukti chaahibare tomar kaachhe jaai Chaahite gele mori laaje. Jaani hey tumi mamo jibone shreyotamo, Emon dhan aar naahi je toma-samo, Tobu ja bhaangachora ghorete aachhe pora Pheliya dite paari na je. Tomare aaboriya dhulate dhaake hiya Maron aane raashi raashi Aami je praan bhori taader ghrina kori Tobuo taai bhalobasi. Etoi aachhe baaki, jomechhe eto phnaaki, Kato je biphalota kato je dhaakadhaaki, Aamar bhaalo taai chaahite jobe jaai Bhoy je aase monomaajhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জড়ায়ে আছে বাধা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই—
ছাড়াতে গেলে ব্যথা বাজে।
মুক্তি চাহিবারে তোমার কাছে
যাই, চাহিতে গেলে মরি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।