যে ভালোবাসুক সে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে!
দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে।
তবে কেন বলো ভেবে মরি মোরা কে কাহারে ভালোবাসে!
আমাদের কিবা আসে যায় বলো কেবা কাঁদে কেবা হাসে!
আমাদের মন কেহই চাহে না, তবে মনখানি লুকানো থাক—
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্।
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায়।
কাজ কী লো, মন লুকানো থাক, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্—
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমোদে মাতিয়া থাক্।
Transliteration in English
Je bhaalobasuk se bhaalobasuk sajoni lo, aamra ke ! Dinohine ei hriday moder kaachheo ki keho daake. Tobe keno balo bhebe mori mora ke kaahare bhaalobase ! Aamader kiba aase jaay balo ke ba knaade keba haase ! Aamader mon kehoi chaahe na, tobe monkhaani lukano thaak - Praaner bhitore dhaakiya raakh. Jodi, sokhi, keho bhule monkhani loy tule, Ulti-paalti khonek dhoriya parokh koriya dekhete chaay, Takhoni dhulite chhnuriya phelibe nidarun upekhay. Kaaj ki lo, mon lukano thaak, praaner bhitore dhaakiya raakh - Haasiya kheliya bhaabona bhuliya haroshe promode maatiya thaak.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যে ভালোবাসুক সে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে!
দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে।
তবে কেন বলো ভেবে মরি মোরা কে কাহারে ভালোবাসে!
আমাদের কিবা আসে যায় বলো কেবা কাঁদে কেবা হাসে!
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।