বিশ্বরাজালয়ে বিশ্ববীণা
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরি-গুহা-পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা,
নিত্য নৃত্যরসভঙ্গিমা।
নববসন্তে নব আনন্দ— উৎসব নব— অতি
মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;
শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;
পিককূজনপুষ্পবনে বিজনে।
তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে
কলগীত সুললিত বাজে।
তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে
পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।
দিকে দিকে তব বাণী— নব নব তব গাথা— অবিরল রসধারা।
Transliteration in English
Bishworaajalaye bishwobeena baajichhe. Sthale jale nabhotale bone upobone Nodinade giri-guha-paarabare Nityo jaage saros songitomodhurima, Nityo nrityorasobhongima. Nabo basonte nabo aanondo, utsabo nabo. Oti monjulo, oti monjulo, shuni monjulo gunjano kunje - Shuni re shuni marmaro pallabopunje, Pikokujanopuspobone bijane, Tabo snigdhosushobhano lochanolobhano shyamosabhatalomaajhe Kalogito sulolito baaje. Tomar nishwasosukhoparoshe uchchhaasoharoshe Pallobito, monjorito, gunjorito, ullosito sundaro dhara. Dike dike tabo baani - nabo nabo tabo gaatha - abirolo rasodhaara.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বিশ্বরাজালয়ে বিশ্ববীণা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরি-গুহা-পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।