ঝরা পাতা গো

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে।
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি
এ। খেলিলে হোলি ধুলায় ঘাসে ঘাসে
বসন্তের এই চরম ইতিহাসে।
তোমারি মতো আমারো উত্তরী
আগুন-রঙে দিয়ো রঙিন করি—
অস্তরবি লাগাক পরশমণি
প্রাণের মম শেষের সম্বলে।

Transliteration in English

Jhara paata go, aami tomari dale.
Anek haasi anek oshrujale
Phaagun dilo bidaymontro    aamar hiyatale.
Jhara paata go, baasonti rong diye
Shesher beshe sejechho tumi ki e.
Khelile holi dhulay ghaase ghaase
Basontero ei charom itihaase.
Tomari moto aamaro uttori
Aagun-range diyo rongin kori -
Astorobi laagak paroshmoni
Praanero mamo shesher sambale.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ঝরা পাতা গো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ঝরা পাতা গো” গানটি শুরু হয়:

ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
শ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে।
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ঝরা পাতা গো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ঝরা পাতা গো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ঝরা পাতা গো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ঝরা পাতা গো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান