কার যেন এই মনের

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কার যেন এই মনের বেদন
চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন
পাতা কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়।
হারিয়ে-যাওয়া কার সে
বাণী কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে
মিশে কাননকে আজ কান্না
পাওয়ায়। কাঁকন-দুটির রিনিঝিনি
কার বা এখন মনে
আছে। সেই কাঁকনের ঝিকিমিকি
পিয়ালবনের শাখায় নাচে।
যার চোখের ওই আভাস দোলে
নদী-ঢেউয়ের কোলে কোলে
তার সাথে মোর দেখা ছিল
সেই সেকালের তরী-বাওয়ায়।

Transliteration in English

Kaar jeno ei moner bedon
Choitromaaser utol haaway,
Jhumkolatar chikon paata
Knaape re kaar chomke-chaaway.
Haariye jaawa kaar se baani
Kaar sohager smaronokhaani
Aamer boler gandho mishe
Kaanonke aaj kaanna paaway.
Knaakon-dutir rinijhini
Kaar baa ekhon mone aachhe.
Sei knaakoner jhikimiki
Piyalboner shaakhay naache.
Jaar choker oi aabhas dole
Nodi-dheuyer kole kole
Taar saathe mor dekha chhilo
Sei sekaler tori baaway.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কার যেন এই মনের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কার যেন এই মনের” গানটি শুরু হয়:

কার যেন এই মনের বেদন
চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন
পাতা কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কার যেন এই মনের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কার যেন এই মনের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কার যেন এই মনের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কার যেন এই মনের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান