যদি আমায় তুমি বাঁচাও

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

যদি আমায় তুমি বাঁচাও, তবে
তোমার নিখিল ভুবন ধন্য হবে।
যদি আমার মনের মলিন কালী
ঘুচাও পুণ্যসলিল ঢালি
তোমার চন্দ্র সূর্য নূতন আলোয়
জাগবে জ্যোতির মহোৎসবে।
আজও ফোটে নি মোর শোভার কুঁড়ি,
তারি বিষাদ আছে জগৎ জুড়ি।
যদি নিশার তিমির গিয়ে টুটে
আমার হৃদয় জেগে ওঠে,
তবে মুখর হবে সকল আকাশ
আনন্দময় গানের রবে।

Transliteration in English

Jodi    aamay tumi bnaachao, tobe
Tomar    nikhil bhuban dhonyo hobe.
Jodi    aamar moner molin kaali
Ghuchao punyosolil dhaali
Tomar     chandro surjo nutan aaloy
Jaagbe jyotir mahotsabe.
Aajo    photeni mor shobhar knuri,
Taari    bishad aachhe jagot juri.
Jodi    nishar timir giye tute
Aamar hriday jege utthe,
Tobe  mukhor hobe sakol aakash
Aanondomoy gaaner rabe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যদি আমায় তুমি বাঁচাও” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“যদি আমায় তুমি বাঁচাও” গানটি শুরু হয়:

যদি আমায় তুমি বাঁচাও, তবে
তোমার নিখিল ভুবন ধন্য হবে।
যদি আমার মনের মলিন কালী
ঘুচাও পুণ্যসলিল ঢালি

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“যদি আমায় তুমি বাঁচাও” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“যদি আমায় তুমি বাঁচাও” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যদি আমায় তুমি বাঁচাও” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“যদি আমায় তুমি বাঁচাও” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান