তুমি হে প্রেমের রবি

দেখা হয়েছে: 6

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
যত করো বিতরণ অক্ষয় তোমার কর।
দুজনের আঁখি-’পরে তুমি থাকো আলো ক’রে—
তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর।
তোমারে হারায় যদি দুজনে হারাবে দোঁহে—
দুজনে কাঁদিবে বসি অন্ধ হয়ে ঘন মোহে,
এমনি আঁধার হবে পাশাপাশি বসে রবে
তবুও দোঁহার মুখ চিনিবে না পরস্পর।
দেখো, প্রভু, চিরদিন আঁখি-’পরে থেকো জেগে—
তোমারে ঢাকে না যেন সংসারের ঘন মেঘে।
তোমারি আলোকে বসি উজল-আনন-শশী
উভয়ে উভয়ে হেরে পুলকিতকলেবর।

Transliteration in English

Tumi hey premer robi   aalo kori charachar
Jato karo bitaran   akhhay tomar kar.
Dujoner aankhi pare   tumi thaako aalo kore -
Ta hole aandhare aar   balo hey kiser dar.
Tomare haaray jodi   dujone haarabe dnohe -
Dujone knaadibe bosi   andho hoye ghano mohe,
Emoni aandhar hobe    paashapaashi bose rabe
Tobuo dnohar mukh   chinibe na paraspar.
Dekho, probhu, chiradin   aankhi pare theko jege -
Tomare dhaake na jeno    sangsarer ghano meghe.
Tomari aaloke bosi    ujal-aanon-shoshi
Ubhaye ubhaye here   pulakitokalebar.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি হে প্রেমের রবি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি হে প্রেমের রবি” গানটি শুরু হয়:

তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
ক্ষয় তোমার কর।
দুজনের আঁখি-’পরে তুমি থাকো আলো ক’রে—
তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি হে প্রেমের রবি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি হে প্রেমের রবি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি হে প্রেমের রবি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি হে প্রেমের রবি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান