কার যেন এই মনের
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
কার যেন এই মনের বেদন
চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন
পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়।
হারিয়ে-যাওয়া কার সে
বাণী কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে
মিশে কাননকে আজ কান্না
পাওয়ায়। কাঁকন-দুটির রিনিঝিনি
কার বা এখন মনে
আছে। সেই কাঁকনের ঝিকিমিকি
পিয়ালবনের শাখায় নাচে।
যার চোখের ওই আভাস দোলে
নদী-ঢেউয়ের কোলে কোলে
তার সাথে মোর দেখা ছিল
সেই সেকালের তরী-বাওয়ায়।
Transliteration in English
Kaar jeno ei moner bedon Choitromaaser utol haaway, Jhumkolatar chikon paata Knaape re kaar chomke-chaaway. Haariye jaawa kaar se baani Kaar sohager smaronokhaani Aamer boler gandho mishe Kaanonke aaj kaanna paaway. Knaakon-dutir rinijhini Kaar baa ekhon mone aachhe. Sei knaakoner jhikimiki Piyalboner shaakhay naache. Jaar choker oi aabhas dole Nodi-dheuyer kole kole Taar saathe mor dekha chhilo Sei sekaler tori baaway.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কার যেন এই মনের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কার যেন এই মনের বেদন
চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন
পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।