কখন যে বসন্ত

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কখন যে বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুলমূল ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান।
এবার বসন্তে কি রে যুঁথিগুলি জাগে নি রে—
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।
এবার কি সমীরণ জাগায় নি ফুলবন—
সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ।
বসন্তের শেষ রাতে এসেছি যে শূন্য হাতে—
এবার গাঁথি নি মালা, কী তোমারে করি
দান। কাঁদিছে নীরব বাঁশি, অধরে মিলায় হাসি—
তোমার নয়নে ভাসে ছলোছলে অভিমান।

Transliteration in English

Kakhon je basanto gelo,    ebar holo na gaan.
Kakhon bokulmul    chheyechhilo jhara phul,
Kakhon je phul-phota    hoye gelo abosan.
Ebar basonte kire    jnuthiguli jaage ni re -
Olikul gunjariya kare ni ki modhupaan.
Ebar ki somiran    jaagay ni phulobon -
Saara diye gelo na to, chole gelo mriomaan.
Basonter shesh raate    esechhi je shunyo haate -
Ebar gnaathi ni maala,    ki tomare kori daan.
Knaadichhe nirabo bnaashi,    adhore milay haasi -
Tomar nayone bhaase chhalochhalo obhiman.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কখন যে বসন্ত” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কখন যে বসন্ত” গানটি শুরু হয়:

কখন যে বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুলমূল ছেয়েছিল ঝরা ফুল,
বসান।
এবার বসন্তে কি রে যুঁথিগুলি জাগে নি রে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কখন যে বসন্ত” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কখন যে বসন্ত” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কখন যে বসন্ত” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কখন যে বসন্ত” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান