জনগণমন-অধিনায়ক
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥ অহরহ
তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী হিন্দু
বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥
ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে
অঙ্কে স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে—
গাহে বিহঙ্গম, পূণ্য সমীরণ নবজীবনরস
ঢালে। তব করুণারুণরাগে নিদ্রিত ভারত
জাগে তব চরণে নত
মাথা। জয় জয় জয় হে জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥
Transliteration in English
Janoganomano-odhinayako jayo hey bhaarotobhaagyobidhaata ! Panjabo sindhu gujrato maaratha draabiro utkolo bango Bindho himachalo jomuna ganga uchchhalojalodhitarongo Tabo subho naame jaage, tabo subho aashiso maage, Gaahe tabo jayogaatha. Janoganomongalodaayako jayo hey bhaarotobhaagyobidhata ! Jayo hey, jayo hey, jayo hey, jayo, jayo, jayo, jayo hey. Ahoraho tabo aahwan procharito shuni tabo udaar baani Hindu bouddho joino paarsik musalmaan khristani Purabo poschimo aase tabo singhasano-paase Premhaar hoy gnaatha. Janogano-oikyo-bidhayako jayo hey bhaarotobhaagyobidhata ! Jayo hey, jayo hey, jayo hey, jayo, jayo, jayo, jayo hey. Paton-abbhudayo-bondhur pantha, jugo-jugo dhaabito jaatri Hey chirosaathi tabo rathochakre mukhorito patho dinoraatri. Daarun biplab-maajhe tabo shankhodhwoni baaje Sankatodukkhotraata. Janoganopathoporichaayako jayo hey bhaarotobhaagyobidhata ! Jayo hey, jayo hey, jayo hey, jayo, jayo, jayo, jayo hey. Ghorotimiroghano nibiro nishithe pirito murchito deshe Jaagroto chilo tabo abichal mangol natonayone animeshe. Duhswapne aatonke rokkha korile anke Snehomoyi tumi maata. Janoganodukhotraayako jayo hey bhaarotobhaagyobidhata ! Jayo hey, jayo hey, jayo hey, jayo, jayo, jayo, jayo hey. Raatri probhaatilo udilo robichchhobi purbo-udayogiribhaale - Gaahe bihangamo, punyo somirano nabojibanoraso dhaale. Tabo korunarunoraage nidrito bhaarato jaage Tabo charone nato maatha. Jayo jayo jayo hey, jayo raajeswaro bhaarotobhaagyobidhata ! Jayo hey, jayo hey, jayo hey, jayo, jayo, jayo, jayo hey.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জনগণমন-অধিনায়ক” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।