কতবার ভেবেছিনু
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব
একাকী— কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
Transliteration in English
Katobaro bhebechhinu aapona bhuliya Tomaro charone dibo hridayo khuliya Charone dhoriya tabo kohibo prokashi Gopane tomare, sakha, kato bhaalobasi. Bhebechhinu kotha tumi swaragero debota, Kemone tomare kabo pronayero katha. Bhebechhinu mone mone dure dure thaaki Chirojanmo sangopane pujibo ekaki. Keho jaanibe na mor gobhiro pronay, Keho dekhibe na mor oshrubaarichay. Aaponi aajike jabe shudhaichho aasi, Kemone prokasi kabo kato bhaalobasi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কতবার ভেবেছিনু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।