কেহ কারো মন
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে
যায়। সোহাগের হাসিটি কেন চোখের জলে মরে
যায়। বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না,
সাঁঝের বেলা একাকিনী কেন রে ফুল ঝরে যায়।
মুখের পানে চেয়ে দেখো, আঁখিতে মিলাও আঁখি—
মধুর প্রাণের কথা প্রাণেতে রেখো না ঢাকি। এ
রজনী রহিবে না, আর কথা হইবে না—
প্রভাতে রহিবে শুধু হৃদয়ের হায়-হায়।
Transliteration in English
Keho kaaro mon bujhe na, kachhe ese sore jaay Sohager haasiti keno chokher jale more jaay. Baatas jakhon knede gelo praan khule phul phutilo na, Snaajher bela ekakini keno re phul jhore jaay. Mukher paane cheye dekho, aankhite milao aankhi - Modhur praane katha praanete rekho ne dhaaki. E rajoni rohibe na, aar katha hoibe na - Probhate rohibe shudhu hridayer haay-haay.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেহ কারো মন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে
যায়। সোহাগের হাসিটি কেন চোখের জলে মরে
যায়। বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না,
সাঁঝের বেলা একাকিনী কেন রে ফুল ঝরে যায়।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।