মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন কর’ মহোজ্জ্বল
আজ হে বর -পুত্রসঙ্ঘ
বিরাজ’ হে। শুভ শঙ্খ বাজহ
বাজ’ হে। ঘন তিমিররাত্রির চির
প্রতীক্ষা পূর্ণ কর’, লহ’
জ্যোতিদীক্ষা, যাত্রীদল সব
সাজ’ হে। শুভ শঙ্খ বাজহ বাজ’
হে। বল জয় নরোত্তম, পুরুষসত্তম,
জয় তপস্বিরাজ হে। জয়
হে, জয় হে, জয় হে, জয় হে। তার
এস’ বজ্রমহাসনে মাতৃ-আশীর্ভাষণে,
সকল সাধক এস’ হে, ধন্য কর’ এ দেশ হে। সকল
যোগী, সকল ত্যাগী, এস’ দুঃসহদুঃখভাগী—
এস’ দুর্জয়শক্তিসম্পদ মুক্তবন্ধ সমাজ হে।
এস’ জ্ঞানী, এস’ কর্মী নাশ’ ভারতলাজ হে। এস’
মঙ্গল, এস’ গৌরব,
এস’ অক্ষয়পুণ্যসৌরভ,
এস’ তেজঃসূর্য উজ্জ্বল কীর্তি-অম্বর মাঝ
হে বীরধর্মে পুণ্যকর্মে বিশ্বহৃদয় রাজ’ হে।
শুভ শঙ্খ বাজহ বাজ’ হে। জয়
জয় নরোত্তম, পুরুষসত্তম,
জয় তপস্বিরাজ
হে। জয় হে, জয় হে, জয় হে, জয় হে॥
Transliteration in English
Maatrimondir punno angan karo mahojjal aaj hey Bar putrosangho birajo hey. Subho shankho baajoho baajo hey. Ghano timiroraatrir chiro protikkha Purno karo, loho jyotidikkha, Jaatridal sab saajo hey. Shubho shankho baajoho baajo hey. Balo joy narottam purusottam, Joy tapaswiraajo hey. Joy hey, joy hey, joy hey. Eso bajromahasane maatri-ashirbhashane, Sakol sadhok eso hey, dhonno karo e desh hey. Sakol jogi, sakol tagyi easo dussahodukhobhaagi - Eso durjoyshaktisampad muktobandho samaj hey Eso gyani eso kormi naasho bhaarotolaajo hey. Eso mongalo eso gourabo, Eso akkhayopunnosourabho, Eso tejosurjyo ujjalo kirti-ambaro maajho hey Birodharme punnokorme bishwohridaye raajo hey. Subho shankho baajoho baajo hey. Joy joy narottam purusottam, Joy tapaswiraajo hey. Joy hey, joy hey, joy hey.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ঙ্গন কর’ মহোজ্জ্বল
আজ হে বর -পুত্রসঙ্ঘ
বিরাজ’ হে। শুভ শঙ্খ বাজহ
বাজ’ হে। ঘন তিমিররাত্রির চির
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।