খরবায়ু বয় বেগে

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে,
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল—
হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন্‌ ঝঙ্কার নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার—
বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলোমলো করে
আজ তাই ও। হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না ‘যাই কি নাই যাই রে’।
সংশয়পারাবার অন্তরে হবে পার,
উদ্‌বেগে তাকায়ো না বাইরে।
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
হয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল—জয় জয় জয়গান
গাইয়ো। হাঁই মারো, মারো টান হাঁইয়ো।

Transliteration in English

Kharobaayu boy bege,    chaaridik chhaay meghe,
Ogo neye, naaokhani baaiyo.
Tumi koshe dharo haal,   aami tule bnaadhi paal -
Hnaai maaro maaro taan hnaaiyo.
Shrinkhale baarbar jhaanjhano jhaankar,   noy e to taronir krandono shankaar -
Bandhano durbar sojhyo na hoy aar, talomalo kare aaj taai o.
Hnaai maaro maaro taan hnaaiyo.
Goni goni din khan    chanchalo kori mon
Bolo na, 'Jaai ki naai jaai re'.
Sangshoypaarabar    antare habe paar,
Udbege taakayo na baaire.
Jodi maate mahakaal, uddaam jatajaal jhare hoy luntthito dheu utthe uttal,
Hoyo naako kuntthito, tale taar diyo taal -   joy joy joygaan gaaiyo.
Hnaai maaro maaro taan hnaaiyo.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“খরবায়ু বয় বেগে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“খরবায়ু বয় বেগে” গানটি শুরু হয়:

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে,
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল—
হাঁই মারো, মারো টান হাঁইয়ো।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“খরবায়ু বয় বেগে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“খরবায়ু বয় বেগে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“খরবায়ু বয় বেগে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“খরবায়ু বয় বেগে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান