খোলো খোলো দ্বার
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর
বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও, এই দিকে চাও,
এসো দুই বাহু বাড়ায়ে॥
কাজ হয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যাতারা।
আলোকের খেয়া হয়ে গেল
দে’য়া অন্তসাগর
পারায়ে॥ ভরি লয়ে ঝারি এনেছ
কি বারি, সেজেছ কি শুচি
দুকূলে। বেঁধেছ কি চুল, তুলেছ কি
ফুল, গেঁথেছ কি মালা মুকুলে।
ধেনু এল গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে,
পথ ছিল যত জুড়িয়া জগত
আঁধারে গিয়েছে হারায়ে॥
Transliteration in English
Kholo kholo dwaar raakhiyo na aar Baahire aamay daaray. Daao saara daao, ei dike chaao, Eso dui baahu baaraye. Kaaj hoye gechhe saara, utthechhe sondhataara Aaloker kheya hoye gelo deya Astosaagar paaraye. Bhori loye jhaari enechho ki baari Sejechho ki suchi dukule. Bnedhechho ki chul, tulechho ki phool Gnethechho ki maala mukule. Dhenu elo gotthe phire, paakhira esechhe nire, Path chhilo jato juriya jagato Aandhare giyechhe haaraye.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“খোলো খোলো দ্বার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর
বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও, এই দিকে চাও,
এসো দুই বাহু বাড়ায়ে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।