লক্ষ্মী যখন আসবে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে
ঠাঁই? দেখ্ রে চেয়ে আপন-পানে, পদ্মটি
নাই, পদ্মটি নাই। ফিরছে কেঁদে প্রভাতবাতাস, আলোক যে তার
ম্লান হতাশ, মুখে চেয়ে আকাশ তোরে শুধায়
আজি নীরবে তাই। কত গোপন আশা নিয়ে কোন্ সে গহন
রাত্রিশেষে অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল
ভেসে। হল না তার ফুটে ওঠা, কখন ভেঙে পড়ল বোঁটা—
মর্ত-কাছে স্বর্গ যা চায় সেই মাধুরী কোথা রে পাই।
Transliteration in English
Lokkhi jakhon aasbe takhon kothay taare dibi re thnaai. Dekh, re cheye aapon-paane, paddoti naai. Phirche knede probhat baatas, aalok je taar mlaano hatash. Mukhe cheye aakash tore shudhay aaji nirabe taai. Kato gopan aasha niye kon se gahon raatrisheshe. Aghaadh jaler tala hote amol knuri utthlo bhese. Holo na taar phute ottha, kakhon bhenge porlo bnota, Marto-kaachhe swargo ja chaay sei maadhuri kotha re paai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“লক্ষ্মী যখন আসবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে
ঠাঁই? দেখ্ রে চেয়ে আপন-পানে, পদ্মটি
নাই, পদ্মটি নাই। ফিরছে কেঁদে প্রভাতবাতাস, আলোক যে তার
ম্লান হতাশ, মুখে চেয়ে আকাশ তোরে শুধায়
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।