কে রঙ লাগালে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কে রঙ লাগালে বনে বনে।
ঢেউ জাগালে সমীরণে।
আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা—
দে দোল! দে দোল! দে দোল!
কোন্ ভোলা সে ভাবে-ভোলা খেলায় প্রাঙ্গণে।
আন্ বাঁশি— আন্ রে তোর আন্ রে বাঁশি, উঠল
সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে। আজ দে
ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি—
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর বিদায়-বাতি করবে মধুর,
মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে।
Transliteration in English
Ke) Rong laagale bone bone. Dheu jaagale somirone. Aaj bhuboner duwar khola dol diyechhe boner dola - De dol ! De dol ! De dol ! Kon bhola se bhaabe-bhola khelay praangone. Aan bnaashi aan re tor aan re bnaashi, Utthlo sur uchchhwasi phaagun- baatase. Aaj de chhoriye shes belakar kaanna haasi - Sondhyakaasher buk phaata sur biday raati korbe modhur, Maatlo aaji astosaagor surer plaabone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কে রঙ লাগালে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কে রঙ লাগালে বনে বনে।
ঢেউ জাগালে সমীরণে।
আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা—
দে দোল! দে দোল! দে দোল!
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।