মাটির প্রদীপখানি

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে;
সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব’লে।
সেই আলোটি নিমেষহত প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো,
সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে।
সেই আলোটি নেবে জ্বলে শ্যামল ধরার হৃদয়তলে,
সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে।
নামল সন্ধ্যাতারার বাণী আকাশ হতে আশিস আনি,
অমরশিখা আকুল হল মর্তশিখায় উঠতে জ্ব’লে।

Transliteration in English

Maatir prodipkhaani aachhe maatir gharer kole,
Sondhyataara taakay taari aalo dekhbe bole.
Sei aaloti nimeshohato   priyar byakul chaawar mato,
Sei aaloti maayer praaner bhayer mato dole.
Sei aaloti nebe jwale shyamolo dharar hridayotale,
Sei aaloti chapolo haaway byathay knaape pale pale.
Naamlo sondhyataarar baani    aakash hote aashiso aani,
Amoroshikha aakul holo martoshikhay utthte jwole.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মাটির প্রদীপখানি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মাটির প্রদীপখানি” গানটি শুরু হয়:

মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে;
সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব’লে।
সেই আলোটি নিমেষহত প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো,
সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মাটির প্রদীপখানি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“মাটির প্রদীপখানি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মাটির প্রদীপখানি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“মাটির প্রদীপখানি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান