ফাগুন, হাওয়ায় হাওয়ায়
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেঁড়া প্রাণ।
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান।
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
তোমার চাঁদের আলোয়।
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান।
Transliteration in English
Phaagun haaway haaway korechhi je daan - Tomar haaway haaway korechhi je daan - Aamar aaponhaara praan aamar bnaadhon chnera praan. Tomar ashoke kingshuke Alokhyo rang laaglo aamar akaaroner sukhe, Tomar jhaauyer dole Mormoriya utthe aamar dukhoraater gaan. Purnimasondhyay tomar rajonigandhyay Rupsaagorer paarer paane udaashi mon dhaay. Tomar projapotir paakha Aamar aakash-chaawa mugdho chokher rongin-swapon-maakha. Tomar chnaader aaloy Milay aamar dukkhosukher sakol abosan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ফাগুন, হাওয়ায় হাওয়ায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেঁড়া প্রাণ।
শোকে কিংশুকে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।