মেঘ বলেছে ‘যাব
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,
সাগর বলে ‘কূল মিলেছে— আমি তো আর নাই’।
দুঃখ বলে ‘রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে’,
আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’।
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে,’
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’॥
Transliteration in English
Megh bolechhe jaabo jaabo raat bolechhe 'Jaai', Saagor bale 'Kul milechhe - aami to aar naai'. Dukhe bale 'Roinu chupe tnaahar paayer chinhorupe'. Aami bale 'Milai aami aar kichhu na chaai'. Bhuban bale 'Tomar tare aachhe baronmaala', Gagon bale 'Tomar tare lokkho prodip jwaala'. Prem bale je 'Juge juge tomar laagi aachhi jege', Maron bale 'Aami tomar jibontori baai'.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মেঘ বলেছে ‘যাব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,
সাগর বলে ‘কূল মিলেছে— আমি তো আর নাই’।
দুঃখ বলে ‘রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে’,
আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।