কাঁচের চুড়ির ছটা ছাইয়াবাজের ছলনা
দেখা হয়েছে: 11
Bangla Lyrics
কাঁচের চুড়ির ছটা ছাইয়াবাজের ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বলনা।।
ছটায় কি ফুল ফোটে
পরাণ পিদিম জ্বলে কি ওঠে?
মনের পাখা গজাইলে হায়
কাঁচের ছটা খুলো না।।
চুড়িতে মোর নাইকো ছটা
ছটা আছে আগুনে
আগুন আমার নাচে দেখো
চুড়িতে নয় নয়নে।
সেই আগুনে ঝাঁপ দাও
মনের পাখা পুড়িয়ে নাও
চুড়ি পরে চুড়ি ভেঙে
খেলি আমি খেলনা।
Transliteration in English
kacher churir chata chaiyabajer chalna agunete chata naki chatay agun balna।। chatay ki phul phote paran pidim jbale ki othe? maner pakha gajaile hay kacher chata khulo na।। churite mor naiko chata chata ache agune agun amar nache dekho churite nay nayne। sei agune jhap dao maner pakha puriye nao churi pare churi bhenge kheli ami khelna।