নিশীথে কী কয়ে গেল

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নিশীথে কী কয়ে গেল মনে কী জানি, কী জানি।
সে কি ঘুমে, সে কি জাগরণে কী জানি, কী জানি॥
নানা কাজে নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে—
সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী
জানি॥ সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়, একি ভয়,
একি জয়। সে কথা কি কানে কানে বারে বারে কয় ‘আর নয়’ ‘আর
নয়’। সে কথা কি নানা সুরে বলে মোরে ‘চলো দূরে’—
সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে। কী জানি, কী জানি॥

Transliteration in English

Nishithe ki koye gelo mone    ki jaani ki jaani.
Se ki ghum se ki jaagorane,   ki jaani ki jaani.
Naana kaaje naana mate    phiri ghare, phiri pathe -
Se katha ki agochare baaje khane khane. Ki jaani, ki jaani.
Se katha ki akaarone byathichhe hriday,   eki bhay, eki joy.
Se katha ki kaane kaane baare baare koy    'aar noy' 'aar noy'.
Se katha ki naana sure    bale more 'chalo dure' -
Se ki baaje buke mamo, baaje ki gogane. Ki jaani, ki jaani.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নিশীথে কী কয়ে গেল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নিশীথে কী কয়ে গেল” গানটি শুরু হয়:

নিশীথে কী কয়ে গেল মনে কী জানি, কী জানি।
সে কি ঘুমে, সে কি জাগরণে কী জানি, কী জানি॥
নানা কাজে নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে—
গোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নিশীথে কী কয়ে গেল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নিশীথে কী কয়ে গেল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নিশীথে কী কয়ে গেল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নিশীথে কী কয়ে গেল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান