নিশীথশয়নে ভেবে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি
ওগো অন্তরযামী॥
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নামিয়া পুলকে
মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামী
ওগো অন্তরযামী॥
দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি ব’সে ঘরে তোমার নিশীথবিরামসাগরে
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি
ওগো অন্তরযামী॥
Transliteration in English
Nishithoshayone bhebe raakhi mone, ogo antarjaami, Probhate prothamo nayono meliya tomare heribo aami Ogo antarjaami. Jaagiya bosiya shubhro aaloke tomaro charone nomiya puloke Mone bhebe raakhi dinero karmo tomare snopibo swaami Ogo antarjaami. Diner karmo saadhite saadhire bhebhe raakhi mone mone Karmo ante sondhabelay bosibo tomari sane. Din abosane bhaabhi bose ghare tomaro nishithobiramosaagore Shraanto praaner bhaabona bedona nirobe jaaibe naami Ogo antarjaami.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নিশীথশয়নে ভেবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি
ন্তরযামী॥
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নামিয়া পুলকে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।