ওলো সই, ওলো সই

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওলো সই, ওলো সই,
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই।
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি,
কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই। ওলো
সই, ওলো সই,
তোদের আছে মনের কথা, আমার আছে কই।
আমি কী বলিব, কার কথা, কোন্ সুখ, কোন্ ব্যথা—
নাই কথা, তবু সাধ শত কথা কই।
ওলো সই, ওলো সই,
তোদের এত কী বলিবার আছে ভেবে অবাক হই। আমি
একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে,
কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই।

Transliteration in English

Olo soi, olo soi,
Aamar ichchha kore toder maton moner katha koi.
Chhoriye diye pa dukhani    kone bose kaanakani,
Kobhu hese kobhu knaade cheye bose roi.
Olo soi, olo soi,
Toder aachhe moner katha, aamar aachhe koi.
Aami ki bolibo, kaar katha,    kon sukh, kon byatha -
Naai katha, tabu saadh kato katha koi.
Olo soi, olo soi,
Toder eto ki boliber aachhe bhebe abaak hoi.
Aami eka bosi sondha hole    aapni bhaasi nayonjale,
Karon keho shudhaile nirab hoye roi.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওলো সই, ওলো সই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওলো সই, ওলো সই” গানটি শুরু হয়:

ওলো সই, ওলো সই,
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই।
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি,
কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই। ওলো

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওলো সই, ওলো সই” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওলো সই, ওলো সই” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওলো সই, ওলো সই” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওলো সই, ওলো সই” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান