ওরে ভাই, ফাগুন লেগেছে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে—
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে।
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস—
যেন চলচঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে।
হেরো হেরো অবনীর রঙ্গ,
গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেপে খনে খনে। বাতাস
ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই
বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে মনে মনে।
Transliteration in English
Ore bhaai phaagun legechhe bone bone - Daale daale phule phole paatay paatay re, Aarale aarale kone kone. Ronge ronge rongilo aakash, gaane gaane nikhilo udaas - Jeno chalo-chanchalo nabo pallabodalo marmare mor mone mone. Hero hero aboniro rango, Gagoner kare tapobhango. Haasir aaghate taar mouno rohe na aar, Knepe knepe utthe khone khone. Baatas chutichhe bonomay re, phuler na jaane porichoy re. Taai bujhi baare baare kunjer dwaare dwaare Shudhaaye phirichhe jone jone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে ভাই, ফাগুন লেগেছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে—
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে।
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।