সকল ভয়ের ভয় যে তারে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
সকল ভয়ের ভয় যে তারে কোন্ বিপদে কাড়বে?
প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্ কালে সে ছাড়বে?
নাহয় গেল সবই ভেসে রইবে তো সেই সর্বনেশে,
যে লাভ সকল ক্ষতির শেষে সে লাভ কেবল বাড়বে॥
সুখ নিয়ে, ভাই, ভয়ে থাকি, আছে আছে দেয় সে ফাঁকি—
দুঃখে যে সুখ থাকে বাকি কেই বা সে সুখ নাড়বে?
যে পড়েছে পড়ার শেষে ঠাঁই পেয়েছে তলায় এসে,
ভয় মিটেছে, বেঁচেছে সে— তারে কে আর পাড়বে?
Transliteration in English
Sakol bhoyer bhoy je taare kon bipade kaarbe? Praaner sange je praan gnaatha kon kaale se chhaarbe? Naahay gelo sabi bhese roibe to sei sarboneshe, Je lobhe sakol khotir seshe se laabh kebol baarbe. Sukh niye, bhaai, bhaye thaaki, aachhe aachhe dey se phnaaki, Dukhe je sukh thaake baaki kei ba se sukh naarbe? Je porechhe paraar sheshe tthai peyechhe talaay ese, Bhoy mitechhe bnechechhe se taare ke aar paarbe?
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সকল ভয়ের ভয় যে তারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সকল ভয়ের ভয় যে তারে কোন্ বিপদে কাড়বে?
প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্ কালে সে ছাড়বে?
নাহয় গেল সবই ভেসে রইবে তো সেই সর্বনেশে,
যে লাভ সকল ক্ষতির শেষে সে লাভ কেবল বাড়বে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।