ওরে ঝড় নেমে আয়
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে
এই বরষায় নবশ্যামের আগমনের কালে।
যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,
চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা—
যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে।
আসন আমায় পাততে হবে রিক্ত প্রাণের ঘরে,
নবীন বসন পরতে হবে সিক্ত বুকের ’পরে।
নদীর জলে বান ডেকেছে, কূল গেল তার ভেসে,
যূথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে—
পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে।
Transliteration in English
Ore jhar neme aay, aay re aamar shukno paatar daale, Ei baroshay naboshyamer aagomoner kaale. Jaa udasin, jaa praanohin, jaa aanondohaara, Charomo raater oshrudhaaray aaj hoye jaak saara - Jaabar jaaha jaak se chole rudro naacher taale. Aason aamar paatte habe rikto praaner ghare, Nobin bason porte habe sikto buker pore. Nodir jale baan dekechhe kul gelo taar bhese, Juthiboner gandhobaani chhutlo niruddeshe - Paran aamar jaaglo bujhi maron-antoraale.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে ঝড় নেমে আয়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে
এই বরষায় নবশ্যামের আগমনের কালে।
যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,
শ্রুধারায় আজ হয়ে যাক সারা—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।