অয়ি বিষাদিনী বীণা
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান—
বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ। হা
রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি
আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল।
আমি অর্জুনেরে— আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তনদান। এই
কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ণ গান। আজ
অভাগিনী— আজ অনাথিনী ভয়ে
ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি,
পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া!
কাঁদিতেও কেহ দেয় না বিধি।
হায় রে বিধাতা, জানে না তাহারা সে দিন গিয়াছে চলি
যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার কত-না করিত সন্তান আমার—
কত-না শোণিত দিত রে ঢালি।
Transliteration in English
Oyi bishaadini bina, aay sokhi, ga lo sei-sob purano gaan - Bahudinkaar lukano swapone bhoriya de na lo aandhar praan. Ha re hatobidhi, mone pore tor sei ekdin chhilo Aami aarjolokkhi ei himalaye ei binodini bina kare loye Je gaan geyechhi se gaan shuniya jagot chamoki utthiyachilo. Aami arjunere - aami judhishtthire koriyachhi stannodaan. Ei kole bosi baalmiki korechhe punyo raamayan gaan. Aaj abhaagini - aaj anaathini Bhaye bhaye bhaye lukaiye nirobe nirobe knaadi, Paachhe janonir rodan shuniya ekti santan utthe re jaagiya ! Knaaditeo keho dey na bidhi. Haay re bidhata, jaane na taahara sedin giyechhe choli Je din muchhite bindu-oshru-dhaar kato na korito santan aamar - Kato na shonito dito re dhaali.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অয়ি বিষাদিনী বীণা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
য়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান—
বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ। হা
রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি
আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।