এ তো খেলা নয়
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
এ তো খেলা নয়, খেলা নয়— এ যে হৃদয়দহনজ্বালা সখী। এ
যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা,
এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা। কে
যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে—
যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি—
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের
ডালা। যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা।
Transliteration in English
E to khela noy, khela noy - e je hridayodahonojwaala sokhi. E praanbhara byakulata, gopan mormer byatha, E je, kaahar charonoddeshe jiban maron dhaala. Ke jeno satoto more daakia aakul kare, Jaai jaai kare praan, jete paari ne. Je katha bolite chaahi, ta bujhi bolite naahi - Kothay naamaye raakhi, sokhi, e premer daala. Jatone gnaathia sheshe, parate paarine maala sokhi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এ তো খেলা নয়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এ তো খেলা নয়, খেলা নয়— এ যে হৃদয়দহনজ্বালা সখী। এ
যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা,
এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা। কে
যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।