উড়িয়ে ধ্বজা অভ্রভেদী
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে।
আয় রে ছুটে, টানতে হবে রশি—
ঘরের কোণে রইলি কোথায় বসি!
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই ক’রে তুই নে রে কোনোমতে।
কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে-সব কথা ভুলতে হবে আজ।
টান্ রে দিয়ে সকল চিত্তকায়া,
টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল্ রে টেনে আলোয় অন্ধকারে
নগর-গ্রামে অরণ্যে পর্বতে।
ওই-যে চাকা ঘুরছে রে ঝন্ঝনি,
বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি?
রক্তে তোমার দুলছে না কি প্রাণ?
গাইছে না মন মরণজয়ী গান?
আকাঙ্ক্ষা তোর বন্যাবেগের
মতো ছুটছে না কি বিপুল ভবিষ্যতে?
Transliteration in English
Uriye dhwaja abhrabhedi rothe Oi je tini, oi je baahir pothe. Aay re chhute, tante hobe roshi- Ghorer kone roili kothay bosi! Bhirer modhye jhnapiye pore giye Tthaai kore tui ne re konomote. Kothay ki tor aachhe gharer kaaj Se sob katha bhulte hobe aaj. Taan re diye sakal chittakaaya, Taan re chhere tuchchha praaner maaya, Chal re tene aaloy andhokaare Nagor-graame aranye parbote. Oi-je chaaka ghurchhe rey jhanjhani, Buker maajhe shunchho ki sei dhwani? Rakte tomar dulchhe na ki praan? Gaaichhe na mon maronjayee gaan? Akankha tor bonnabeger moto Chhutchhe na ki bipul bhabishyate?
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“উড়িয়ে ধ্বজা অভ্রভেদী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে।
আয় রে ছুটে, টানতে হবে রশি—
ঘরের কোণে রইলি কোথায় বসি!
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।