ফিরায়ো না মুখখানি
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
ফিরায়ো না মুখখানি
রানী ওগো রানী। ভ্রূভঙ্গতরঙ্গ
কেন আজি সুনয়নী! হাসিরাশি গেছে ভাসি,
কোন্ দুখে সুধামুখে নাহি বাণী। আমারে মগন
করো তোমার মধুর করপরশে সুধাসরসে।
প্রাণ
মন পুরিয়া দাও নিবিড় হরষে। হেরো
শশীসুশোভন, সজনী,
সুন্দর রজনী।
তৃষিতমধুপসম কাতর হৃদয় মম—
কোন্ প্রাণে আজি ফিরাবে তারে পাষাণী।
Transliteration in English
Phiraayo na mukhokhani, Phiraayo na mukhkhani raani ogo raani. Bhrubhangotarongo keno aaji sunayoni ! Haasiraashi gechhe bhaasi, kon dukhe sudhamukhe naahi baani. Aamare magon karo tomar modhur karoparoshe Shudharase. Praano mon puriya daao nibiro haroshe. Hero shoshisushobhon, sajoni, Sundar rajoni. Trishitomodhuposamo kator hriday mamo – Kon praane aaji phirabe taare paashani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ফিরায়ো না মুখখানি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ফিরায়ো না মুখখানি” গানটি শুরু হয়:
ফিরায়ো না মুখখানি
রানী ওগো রানী। ভ্রূভঙ্গতরঙ্গ
কেন আজি সুনয়নী! হাসিরাশি গেছে ভাসি,
কোন্ দুখে সুধামুখে নাহি বাণী। আমারে মগন
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“ফিরায়ো না মুখখানি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“ফিরায়ো না মুখখানি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ফিরায়ো না মুখখানি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ফিরায়ো না মুখখানি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।