আজি গোধূলিলগনে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি গোধূলিলগনে এই বাদলগগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি—
‘সে আসিবে’ আমার মন বলে সারাবেলা,
অকারণ পুলকে আঁখি ভাসে জলে।
অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কি
ও— রজনীগন্ধার পরিমলে ‘সে আসিবে’ আমার মন বলে।
উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা।
বনে বনে আজি একি কানাকানি,
কিসের বারতা ওরা পেয়েছে না জানি,
কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে—
‘সে আসিবে’ আমার মন বলে।

Transliteration in English

Aaji godhulilagone ei baadalogagone
Taar charonodhwoni aami hridaye goni -
'Se aasibe' aamar mon bale saarabela,
Akaarano pulake aankhi bhaase jale.
Adhiro pabone taar uttoriyo durero paroshano dilo ki o
Rajonigandhar porimale 'Se aasibe' aamar mon bale.
Utala hoyechhe maalotiro lata, phuralo na taahar monero katha.
Bone bone aaji eki kaanakaani,
Kisero baarota ora peyechhe na jaani,
Knaapono laage diganganar bukero aanchale -
'Se aasibe' aamar mon bale.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি গোধূলিলগনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি গোধূলিলগনে” গানটি শুরু হয়:

আজি গোধূলিলগনে এই বাদলগগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি—
‘সে আসিবে’ আমার মন বলে সারাবেলা,
কারণ পুলকে আঁখি ভাসে জলে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি গোধূলিলগনে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি গোধূলিলগনে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি গোধূলিলগনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি গোধূলিলগনে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান