প্রমোদে ঢালিয়া দিনু মন

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে
রে। চারি দিকে হাসিরাশি, তবু প্রাণ কেন কাঁদে রে।
আন্ সখী, বীণা আন্, প্রাণ খুলে কর্ গান,
নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে—
তবু প্রাণ কেন কাঁদে রে।
বীণা তবে রেখে দে, গান আর গাস নে—
কেমনে যাবে বেদনা।
কাননে কাটাই রাতি, তুলি ফুল মালা গাঁথি,
জোছনা কেমন ফুটেছে—
তবু প্রাণ কেন কাঁদে রে।

Transliteration in English

Promode dhaaliya dinu mon, tobu praan keno knaade re.
Chaaridike haasiraashi, tobu praan keno knaade re.
Aan sokhi, bina aan, praan khule kor gaan,
Naach   sobe mile ghire gheri gheriye -
Tobu praan keno knaade re.
Bina tobe rekhe de, gaan aar gaas ne-
Kemone jaabe bedona.
Kaanone kaatai raati, tuli phul maala gnaathi,
Jotsna kemon phutechhe -
Tobu praan keno knaade re.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“প্রমোদে ঢালিয়া দিনু মন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“প্রমোদে ঢালিয়া দিনু মন” গানটি শুরু হয়:

প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে
রে। চারি দিকে হাসিরাশি, তবু প্রাণ কেন কাঁদে রে।
আন্ সখী, বীণা আন্, প্রাণ খুলে কর্ গান,
নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“প্রমোদে ঢালিয়া দিনু মন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“প্রমোদে ঢালিয়া দিনু মন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“প্রমোদে ঢালিয়া দিনু মন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“প্রমোদে ঢালিয়া দিনু মন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান