প্রভু, তোমার বীণা যেমনি

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

প্রভু, তোমার বীণা যেমনি বাজে
আঁধার-মাঝে
অমনি ফোটে তারা।
যেন সেই বীণাটি গভীর তানে
আমার প্রাণে
বাজে তেমনিধারা।
তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে
কী গৌরবে
হৃদয়-অন্ধকারে।
তখন স্তরে স্তরে আলোকরাশি
উঠবে ভাসি
চিত্তগগনপারে।
তখন তোমারি সৌন্দর্যছবি,
ওগো কবি,
আমায় পড়বে আঁকা—
তখন বিস্ময়ের রবে না সীমা,
ওই মহিমা
আর যাবে না ঢাকা।
তখন তোমারি প্রসন্ন হাসি
পড়বে আসি
নবজীবন-’পরে।
তখন আনন্দ-অমৃতে তব
ধন্য হব
চিরদিনের তরে।

Transliteration in English

Prabhu,   tomar beena jemni baaje
Aandhar-maajhe
Omni phote taara.
Jeno   sei beenati gobhir taane
Aamar praane
Baaje temnidhara.
Takhon nutan srishti prokash habe
Ki gourabe
Hriday-andhokare.
Takhon   stare stare aalokraashi
Uthbe bhaasi
Chittagagonpaare.
Takhon    tomari soundorjochhobi,
Ogo kobi,
Aamay porbe aanka -
Takhon   bismayer rabe na seema,
Oi mohima
Aar jaabe na dhaaka.
Takhon   tomari prosanno haasi
Porbe aasi
Nabojiban-'pare.
Takhon   anondo-amrite tabo
Dhonya habo
Chirodiner tare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“প্রভু, তোমার বীণা যেমনি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“প্রভু, তোমার বীণা যেমনি” গানটি শুরু হয়:

প্রভু, তোমার বীণা যেমনি বাজে
আঁধার-মাঝে
মনি ফোটে তারা।
যেন সেই বীণাটি গভীর তানে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“প্রভু, তোমার বীণা যেমনি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“প্রভু, তোমার বীণা যেমনি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“প্রভু, তোমার বীণা যেমনি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“প্রভু, তোমার বীণা যেমনি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান