হে আকাশবিহারী-নীরদবাহন

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হে আকাশবিহারী-নীরদবাহন জল,
আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল।
তুমি বরনে বরনে কিরণে কিরণে প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে
দিয়েছ ভাসায়ে পবনে পবনে স্বপনতরণীদল।
শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে,
কবে বাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতল। আজ
পাষাণদুয়ার দিয়েছি টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া
নীল গগনের হারানো স্মরণ
গানেতে সমুচ্ছল।

Transliteration in English

Hey    aakashobihari-niradobahano jal,
Aachhilo shoiloshikhare-sikhare tomar lilasthale.
Tumi    barone barone kirane kirane    praate sondhyay orune hirane
Diyechho bhaasaye pabone pabone swaponotaronidal.
Sheshe shyamolo maatir preme    tumi    bhule esechile neme,
Kabe    bnaadha pore gele jekhane dharar gobhir timirotal.
Aaj    paashanoduwar diyechhi tutiya,    kato jug pare esechhe chhutiya
Nil gagoner haarano smarono
Gaanete samuchhal.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হে আকাশবিহারী-নীরদবাহন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হে আকাশবিহারী-নীরদবাহন” গানটি শুরু হয়:

হে আকাশবিহারী-নীরদবাহন জল,
আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল।
রুণে হিরণে
দিয়েছ ভাসায়ে পবনে পবনে স্বপনতরণীদল।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হে আকাশবিহারী-নীরদবাহন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হে আকাশবিহারী-নীরদবাহন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হে আকাশবিহারী-নীরদবাহন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হে আকাশবিহারী-নীরদবাহন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান