প্রতিদিন আমি, হে জীবনস্বামী

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

প্রতিদিন আমি, হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে।
করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে॥
তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে—
নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে॥
তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে—
নিখিল ভুবনলোকের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে।
তোমার এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে,
ওগো রাজরাজ, একাকী নীরবে দাঁড়াব তোমারি সম্মুখে॥

Transliteration in English

Protidino aami, he jibanoswami, dnaarabo tomari sammukhe.
Kori jorokoro, he bhubaneshwaro, dnaarabo tomari sammukhe.
Tomaro apaar aakashero tale bijone birole he -
Namro hridaye nayonero jole dnaarabo tomari sammukhe.
Tomaro bichitro e bhabosongsaare karmoparabaropaare he -
Nikhilo bhubonloker maajhare dnaarabo tomari sammukhe.
Tomar e bhabe mamo karmo jabe samaapan habe he,
Ogo raajoraaj, ekaki nirabe dnaarabo tomari sammukhe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“প্রতিদিন আমি, হে জীবনস্বামী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“প্রতিদিন আমি, হে জীবনস্বামী” গানটি শুরু হয়:

প্রতিদিন আমি, হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে।
করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে॥
পার আকাশের তলে বিজনে বিরলে হে—
নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“প্রতিদিন আমি, হে জীবনস্বামী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“প্রতিদিন আমি, হে জীবনস্বামী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“প্রতিদিন আমি, হে জীবনস্বামী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“প্রতিদিন আমি, হে জীবনস্বামী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান