তুমি উষার সোনার বিন্দু

দেখা হয়েছে: 14

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে।
আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে
নোওয়া, নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,
প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া—
স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে।
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,
তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি
যে কথাটি যায় না বলা রইলে চুপে চুপে,
তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে—
অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।

Transliteration in English

Tumi usharo sonaro bindu praaner sindhukule,
Sharot-praater prothom shishir prothom shiuliphule.
Aakashpaarer indrodhonu dharar paare nowa.
Nanadaneri nondini go chandrolekhay chnowa -
Protipode chnaader swapon shubro meghe chnowa -
Swargoloker gopon katha marte ele bhule.
Tumi kobir dheyan-chhobi purbojanom-smriti,
Tumi aamar kuriye paawa haariye jaawa giti.
Je kathati jaay na bala koile chupe chupe,
Tumi aamar mukti hoye ele bnaadhonrupe -
Amol aalor kamolobone daakle duwar khule.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি উষার সোনার বিন্দু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি উষার সোনার বিন্দু” গানটি শুরু হয়:

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে।
আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে
নোওয়া, নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি উষার সোনার বিন্দু” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি উষার সোনার বিন্দু” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি উষার সোনার বিন্দু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি উষার সোনার বিন্দু” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান