ও চাঁদ, তোমায় দোলা

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!
ও চাঁদ, তোমায় দোলা—
কে দেবে কে দেবে তোমায় দোলা—
আপন আলোর স্বপন-মাঝে বিভোল
ভোলা। কেবল তোমার চোখের চাওয়ায় দোলা দিলে হাওয়ায় হাওয়ায়
বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফান তোলা।
আজ মানসের সরোবরে
কোন্ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের ’পরে।
তোমার হাসির আভাস লেগে বিশ্ব-দোলন দোলার বেগে
উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা।

Transliteration in English

O chnaad, tomay dola debe ke !
O chnaad, tomay dola -
Ke debe ke debe tomay dola -
Aapon aalor swapon maajhe bibhol bhola.
Kebol tomar chokher chaaway    dola dile haaway haaway,
Bone bone dol jaagaalo oi chahoni tuphan tola.
Aaj manosero sarobare
Kon maadhurir kamolkaanon dolao tumi dheuyer pore.
Tomar haasir aabhas leghe    biswadolan dolar bege
Utthlo jege aamar gaaner kollolini kalorola.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ও চাঁদ, তোমায় দোলা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ও চাঁদ, তোমায় দোলা” গানটি শুরু হয়:

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!
ও চাঁদ, তোমায় দোলা—
কে দেবে কে দেবে তোমায় দোলা—
আপন আলোর স্বপন-মাঝে বিভোল

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ও চাঁদ, তোমায় দোলা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ও চাঁদ, তোমায় দোলা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও চাঁদ, তোমায় দোলা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ও চাঁদ, তোমায় দোলা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান